বড়সড় সাফল্য পেলে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার পুলিশ। গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে নগদ ১৭ হাজার টাকা ও চুরি করা কিছু কাগজ পত্র সহ গ্রেপ্তার করা হয় দুই দুষ্কৃতিকে। উল্লেখ্য গত ৩০শে নভেম্বর ইসলামপুরের রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা হরিপদ সিনহা নামে এক ব্যাক্তি ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন। তার পিছনে ধাওয়া করে কয়েকজন দুস্কৃতি। নগদ ১লক্ষ ১৫ হাজার টাকা সহ কিছু জরুরী কাগজ পত্র সহ তার হাতে থাকা ব্যাগটি নিয়ে চম্পট দেয় দুই ষ্কৃতিকা। হরিপদ সিনহার লিখিত অভিযোগের ভিত্তিতে ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে বিহারের কাটিহার থানার রাওতারা গ্রাম থেকে দুই যুবককে গ্রেপ্তার করে। তাদের নাম অজয় যাদব ও সঞ্জয় যাদব। তাদের কাছ থেকে হরিপদ সিনহার চুরি করা কাগজ পত্র সহ ১৭ হাজার টাকা উদ্ধার করে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে আরো দুই জনের নাম জানতে পেরেছে। তাদের তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, হরিপদ সিনহা নামে এক ব্যাক্তি ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন। তার পিছু ধাওয়া করে কয়েকজন দুস্কৃত। টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পুলিশের কাছে এই অভিযোগ আসার পর পুলিশ তদন্ত শুরু করে। কাটিহার থানার রাওতারা গ্রাম থেকে অজয় যাদব এবং সঞ্জয় যাদব নামে দুই ব্যাক্তিকে আটক করে। তাদের কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার হয়েছে। এই ধরনের কাজের পিছনে একটি বড়সড় রেকেট রয়েছে বলে পুলিশের অনুমান। দুষ্কৃতিরা বিভিন্ন ব্যাঙ্কের সামনে তাক লাগিয়ে থাকে। কোন ব্যক্তি টাকা তুলে নিয়ে যাবার সময় তাদের টাকা ছিনিয়ে চম্পট দেয়। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/D1pEJyg2juM